সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দুই জামায়াত শিবির কর্মীকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলেন জামায়াত কর্মী আক্তার হোসেন ডাবলু ও শিবির কর্মী ইয়াহিয়া খান। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দ ফারুক আহমেদ তাদেরকে এ সাজা প্রদান করেণ।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আযম খান জানান, এলাকায় বিভিন্ন নাশকাতা মুলক কর্মকান্ড ও সহিংসাতার অভিযোগে পুলিশ মঙ্গলবার গভীর রাতে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো দেবহাটা উপজেলার পুর্ব নলতা গ্রামের ছাত্তার খানের পুত্র শিবির কর্মী ইয়াহিয় খান ও মাটিকুমড়া গ্রামের আফছার আলীর পুত্র জামায়াত কর্মী আক্তার হোসেন ডাবলু। বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দ ফারুক আহমেদের আদালতে হাজির করা হলে ইয়াহিয়া খানকে এক বছর ও আক্তার হোসেনকে দুই বছরের কারাদন্ড প্রদান করেণ। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




