শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিটের অধীনে ৫ টি বিভাগের শূন্য আসনে ভর্তির জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি রবিবার। ২৫০১ থেকে ৫১২৮ মেধাক্রমে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত কলা অনুষদের ডিন কার্যালয়ের নিচতলার সভাকক্ষে (কক্ষ নং-১০০১) এ সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আশরাফ খান জানান, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার নির্দেশিকা অনুযায়ী ৫টি বিভাগের জন্য যোগ্য শিক্ষার্থীদেরই কেবল সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের সময় ছাত্র/ছাত্রীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে। কোন কারণে প্রয়োজনীয় কাগজ ও ছবি আনতে ব্যর্থ হলে শিক্ষার্থীকে নির্ধারিত ফাইন দেওয়া সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।




