ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­া নগরীতে ৪ রাউন্ড গুলি ভর্তি ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিনসহ আটক-২

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০১৪ ৬:০০ অপরাহ্ণ
কুমিল­া নগরীতে ৪ রাউন্ড গুলি ভর্তি ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিনসহ আটক-২

তাপস চন্দ্র সরকার, কুমিল­া :  চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র আসছে কুমিল্লায় সংবাদে পুলিশের অভিযান। ধাওয়া করে নগরের ফৌজদারী মোড় এলাকা থেকে ৪রাউন্ড গুলিভর্তি ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিনসহ অস্ত্র বহনকারী সাথী বেগম ও নাছিরকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার ভোরে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক নাজমূল হাসান ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সামছুজ্জামান জানায়-চাপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র আসছে কুমিল্লায় গোপন সংবাদের ওপর ভিত্তি করে পুলিশ বাসষ্ট্যান্ড শাসনগাছায় পুলিশ চেকপোষ্ট বসায়। সকালে সন্দেহ জনক ভাবে একটি সিএনজিকে ধাওয়া করে নগরের ফৌজদারী মোড় থেকে অস্ত্র ব্যবসার সাথে জড়িত ২ যুবক-যুবতীকে আটক করে। আটককৃতদের দেহ তল­াশী করে ২টি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন জব্দ করে।  গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী সাথী বেগম (২০) ও একই উপজেলার খাসেরহাট গ্রামের এরফান মিয়ার পুত্র নাছির (২২)। এ ব্যাপারে কুমিল­া কোতয়ালী থানায় একটি অস্ত্র মামলা দায়ের প্রক্রিয়ার্ধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!