ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আশরাফ মিথ্যাচার করেছেন : মির্জা ফখরুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২২, ২০১৪ ২:২৬ অপরাহ্ণ

fakhrul Isশ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মিথ্যাচার করেছেন বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন। তিনি ২২ জানুয়ারী বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই দাবি করেন।

Shamol Bangla Ads

২০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে খালেদা জিয়ার বক্তব্যে দেশদ্রোহীতামূলক কোন কিছু ছিল না দাবি করে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে মিথ্যা অভিযোগ এনে জনগণকে বিভ্রান্ত করা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে আশা করা যায় না।
তিনি বলেন, আমি জানি না উনি কি অবস্থায়, কেন একথা বলেছেন। তবে উনি সত্য কথা বলেননি, মিথ্যাচার করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহমূলক’ আখ্যা দিয়ে ওই বক্তব্য প্রত্যাহারসহ জাতির কাছে ক্ষমা চাইতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অন্যথায় খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বুধবারের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। আজ যারাই ভিন্নমত পোষণ করছেন, যারাই আজ সত্য কথা বলছেন তাদেরকেই হত্যা, গুম, নির্যাতন করা হচ্ছে।
তিনি বলেন, দেশে এখন গণতন্ত্রের লেশমাত্র নেই। গণতন্ত্র এখন মৃত। গত ৫ জানুয়ারি থেকে গণতন্ত্রের শবযাত্রা শুরু হয়েছে। মানবাধিকার আজ ভূলুণ্ঠিত। এভাবে চলতে পারে না।
৫ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি কলঙ্কিত নির্বাচন -দাবি করে ফখরুল বলেন, এই নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪১টি দলের মধ্যে ৩০টিই নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি।এই নির্বাচনে আওয়ামী লীগ নৈতিক ও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বলেও এসময় দাবি করেন বিএনপির এই মুখপাত্র।
দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলেছে-দাবি করে তিনি বলেন, গত ৩ মাসে দেশের বিভিন্ন স্থানে ২শ ৯৪ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ওই সময়ের মধ্যে দেশব্যাপী গুম হয়েছেন ১শ ৮৭ জন। এর মধ্যে সবচেয়ে আতঙ্কজনক হচ্ছে গুম ও গুপ্তহত্যা। এমনকি মামলার এজাহারভুক্ত আসামিদের হত্যা করে ফেলে রাখা হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন-উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বন্ধ করুন এই প্রতিহিংসামূলক হত্যাযজ্ঞ। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করুন। আইনের শাসন প্রতিষ্ঠা করুন।
এছাড়া সরকারকে গণতন্ত্রণের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।
এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!