ময়মনসিংহ প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটের নতুন কমিটি গঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মাহমুদ হাসান পদাধিকার বলে সভাপতি, সহ-সভাপতি হয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম ও নগর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৩ নভেম্বর সন্ধ্যায় মুসলিম ইনস্টিটিউটের এক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। ওই কমিটি আগামী ২০১৮-২০ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
মুসলিম ইনস্টিটিউটের ২৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক : ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যাপক একেএম মিজানূর রহমান টিটু, সহ-সম্পাদক সহকারী অধ্যাপক দিলরুবা শারমিন, অ্যাডভোকেট হাবিবুজ্জামান র্খুরম ও ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ- ড. মাহবুবুর রহমান। নির্বাহী কমিটির সদস্য : ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, মোঃ মাহবুব হোসেন শরীফ, অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, ড. শাহাব উদ্দীন, ফারুক খান পাঠান, অধ্যাপক নূরুল আফসার অনু, অধ্যাপক সারোয়ার জাহান সিদ্দিকী জুয়েল, ড. মোঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক মঈন উদ্দিন, অধ্যাপক আমান উল্লাহ বাবুল, শেখ ইউসুফ লিটন, অধ্যাপক কামরুল হাসান, অধ্যাপক জাহানারা বেগম ও আর. মান্নান ফরিদী শেখ।
মুসলিম ইনস্টিটিউটের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১২টি পদ সরকারী চাকরীজীবী কর্মকর্তা এবং অপর ১২জন বেসরকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ । এর আগে বিদায়ী সাধারণ সম্পাদক আনন্দমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন টানা ২০ বছর ঐতিহ্যবাহী ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটের দায়িত্ব পালন করেন।
১৯৩১ সালে তৎকালীনময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এবং পরবর্তীতে পুলিশের আইজিপি এবং এরপর পূর্ব পাকিস্তানের সাবেক গভর্ণর মোঃ জাকির হোসেনঐতিহ্যবাহী ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এখানে সমৃদ্ধ একটি লাইব্রেরী, ব্যায়ামাগার ও হলরুম রযেছে। বিভিন্ন জাতীয় দিবসসহ অন্যান্য অনুষ্ঠানাদি এই সংগঠনটি পালন করে থাকে।









