ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে মডেল গ্রাম আদালত পরিদর্শনে জেলার ১০ ইউপি চেয়ারম্যান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৯, ২০১৪ ২:২২ অপরাহ্ণ
ভোলাহাটে মডেল গ্রাম আদালত পরিদর্শনে জেলার ১০ ইউপি চেয়ারম্যান

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ জেলার ১০ ইউপি চেয়ারম্যানসহ সচিবেরা পারস্পরিক কর্মসূচী পরিদর্শনে দলদলী ইউনিয়নের মডেল গ্রাম আদালতসহ উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক ভাল কাজ পরিদর্শন করেন। আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ডাসকো রাজশাহীর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার ১০ জন চেয়ারম্যান ও সচিব ১৮ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টার সময় প্রথম উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদের মডেল গ্রাম আদালত পরিদর্শনে আসলে তাদের জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্যান্ডদলের ব্যান্ডের তালে তালে বরণ করেন চেয়ারম্যান মাযহারুল ইসলাম পুতুল। সেখানে তারা ঘুরে ঘুরে মডেল গ্রাম আদালতের বিভিন্ন বিষয়ে অবজ্ঞত হয়ে চলে যান মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগার । পরে চেয়ারম্যান আলাউদ্দিনকে সাথে করে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের মেডিকেল মোড়ে যাত্রী ছাউনী পরিদর্শন করেন। সেখানে স্থানীয় সাংবাদিকেরা এ দলটির কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে, রাণীহাটি ইউপি চেয়ারম্যান দূরুল হোদা, গোবরাতলা ইউপি চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজ, বালিয়াডাংগা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহমেদ, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান জিল­ুর রহমান, চৌডালা ইউপি প্যানেল চেয়ারম্যান জাকারিয়া জানান, আর্ন্তজাতীক উন্নয়ন সংস্থা ডাসকোর উদ্যোগে যে সব ইউনিয়ন পরিষদ ভাল কাজ করেছে সে সব ইউনিয়ন পরিষদগুলো পরিদর্শন করা হচ্ছে। তবে তারা বলেন, কাঠামোগত, পরিবেশগতসহ বিচারিক সব ধরণের কার্যক্রম দলদলী ইউপি চেয়ারম্যান মাযহারুল ইসলাম পুতুল যে গ্রাম আদালত চালিয়ে যাচ্ছেন তা দেখে মুগ্ধ হয়েছেন এবং তাকে অনুসরন করে মডেল গ্রাম আদালত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ দিকে যাত্রী ছাউনী নির্মাণেও তারা আত্মরিক হবেন বলে জানান। পরে ভোলাহাট ইউনিয়ন পরিষদে বিভিন্ন ওয়ার্ডে পানি সরবরাহের জন্য গভীর নকুপ স্থাপন দেখার জন্য সেখানে যান। এ দলের সাথে ডাসকোর দলনেতা ইসরাত জাহানসহ ২ জন কর্মকর্তা শরিফুল ইসলাম ও সেলিম উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!