ads

শনিবার , ৫ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বজলুর রহমান স্মৃতিপদক পেলেন ৩ গুণীজন

খবর টি পড়েছেন : ১৪০
বজলুর রহমান স্মৃতিপদক পেলেন ৩ গুণীজন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শিশুরা পবিত্র। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই খেলাঘরের সাদা পোশাক, লাল স্কার্ফ পরিহিত খুদে শিশুদের কণ্ঠে ভেসে আসা সুরেই ৪ মে শুক্রবার সন্ধ্যায় ভিন্ন আবহ তৈরি হয়। নিঃসৃত হয় ‘আনন্দ লোকে, মঙ্গলালোকে, বিরাজ সত্য সুন্দরও’ কথামালার আলোকবার্তা।
এমন আবহে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ খেলাঘরের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পরেই সাহিত্যাঙ্গনে অসামান্য অবদান রাখায় তিন গুণী ব্যক্তিত্বের হাতে ‘সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক’ তুলে দেন তিনি। পদকপ্রাপ্তরা হলেন গবেষক ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, খেলাঘর সংগঠক মুক্তিযোদ্ধা কামাল চৌধুরী ও খেলাঘর সংগঠক মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলো’ শীর্ষক এ আয়োজনটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ‘পুনর্মিলনী ও স্মৃতিচারণ’ এবং দ্বিতীয় পর্বে ছিল সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ পিছিয়ে নেই। প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। তারপরও দুঃখ আছে, আছে কষ্ট। এই আলোকিত বাংলাদেশেও কিছু কিছু অন্ধকার আছে। শক্তির মধ্যে অস্থিরতার আবহ তৈরি করতে একটা মতলবি মহল সক্রিয়। এটা আমাদের বুঝতে হবে।’ তিনি আরও বলেন, খেলাঘরের চেতনাবিরোধী অপশক্তি সক্রিয় বলেই কোটা সংস্কারের আন্দোলনে ভিসির বাড়িতে একাত্তরের মতো বর্বরতা চালিয়েছে।
মন্ত্রী বলেন, ফ্রান্সে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা সমান সমান। আর আমাদের দেশে সংস্কৃতির কোনো খবরই নেই। তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন এবং আছেন বলেই এ ধরনের মিলনায়তন দেখতে পাওয়া যাচ্ছে। সেই সময় আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম বলেই জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রকলা ও জাতীয় সঙ্গীতশালা নির্মাণ করা হয়। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশে সংস্কৃতিতে এখন কাকের কোলাহলকে অতিক্রম করে কোকিলের কুহুধ্বনি শোনা যায়।’
অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে পদকপ্রাপ্ত শামসুজ্জামান খান বলেন, পুরস্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই দেশে খেলাঘর নান্দনিকতা, মানবিকতা, আধুনিকতা ও প্রগতিশীলতার চর্চায় ঐতিহাসিক ভূমিকা পালন করছে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন খেলাঘরের সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। অশোকেশ রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য শমী কায়সার, সাবেক সাধারণ সম্পাদক প্রণয় সাহা প্রমুখ। এর আগে পুনর্মিলনী ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। অনুষ্ঠানে খেলাঘরের নতুন খুদে সদস্যদের হাতে ‘কার্ড’ তুলে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উৎক্ষেপণের আগে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষা সম্পন্ন পরবর্তী সংবাদ মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে ওআইসির প্রতি আহ্বান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads