ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাউজানে অগ্নিকান্ড : আগুন নেভাতে গিয়ে আহত ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ১২:৫০ অপরাহ্ণ

fireরাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। ১৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিবউল¬াহ পাড়া গ্রামের আক্কেল আলী মেম্বারের বাড়ীতে ওই ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে স্থানীয় ৫জন লোক আহত হয়েছে বলে জানা গেছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

Shamol Bangla Ads

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়। আধাপাকা ও কাঁচা ১০টি ঘর আগুনে সম্পূর্ণ ভষ্মিভুত হয়। এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের দমকল বাহীনির কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থদের দাবি এ ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্থরা হচ্ছে আব্দুল হালিম, আব্দুল মাবুদ, শাহাজাহান, আব্দুস সোবহান, আব্দুল জলিল, আব্দুন নবী, আব্দুর রশিদ, আব্দুস শুক্কুর, আব্দুল মোনাফ, মাহাবুব আলম।

Need Ads
error: কপি হবে না!