ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : গত কয়েকদিনের তীব্র শীত আর শৈত্য প্রবাহে উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে শীত বস্ত্রের অভাব। হাসপাতালে শীত জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দুইদিন পরে গতকাল শুক্রবার দুপুরের পর সূর্য্যের মুখ দেখা গেলে শীতের তীব্রতা কমেনি। এদিকে ঘন কুয়াশার কারণে উপজেলা সদরে লঞ্চসহ দুর পালার পরিবহন পৌঁছায় নির্ধারিত সময়ের ৬/৭ ঘন্টা পরে । প্রতিদিনের ন্যায় গতকালও ভান্ডারিয়ায় দৈনিক পত্রিকা পৌঁছেছে দুপুর ১ টার পরে।




