ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনা থেকে একটি ট্রলারসহ একশ মণ জাটকা ইলিশ আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা । এ সময় ঘটনাস্থল থেকে সাত জেলেকে আটক করা হয়।
বুধবার রাত ৮টার দিকে মেঘনার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে জাটকাসহ জেলেদের আটক করা হয়।
কোষ্টগার্ড দক্ষিণ জোণের অপারেশন অফিসার লেফটেন্যান্ট বাকিব উল হাসান জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ভোলার মেঘনায় অভিযান চালায়। দলটি মেঘনার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে একটি ট্রলার বোঝাই ১০০মণ জাটকা ইলিশসহ সাত জেলেকে আটক করে। পরে আটককৃত মাছ মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করা হয় ।তিনি আরো জানান,এ নিয়ে গত তিন দিনে ৩০০মণ জাটকা ইলিশ আটক করা হলো।




