ads

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার ৩ থানা ওসিশূন্য

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৬, ২০১৪ ১:০৫ অপরাহ্ণ

Pabna_District_Map_Bangladeshপাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া, বেড়া ও আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শূন্য রয়েছে দীর্ঘ দিন। গত ৩ জানুয়ারী নির্বাচন কমিশনের নির্দেশে একযোগে তাদের প্রত্যাহার করা হলেও এ পর্যন্ত ওই ৩ থানাতে ওসি নিয়োগ দেয়া হয়নি বলে জানান এএসপি সার্কেল (বেড়া) আবু বকর সিদ্দিক।

Shamol Bangla Ads

জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ এই তিন থানার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একই আসনের প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ, তার কর্মীদের নানা ভাবে হয়রানির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আবেদন করেন এবং সাংবাদিক সম্মেলন করে এই তিন পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করলে কমিশনের নির্দেশে গত ৩ জানুয়ারী একযোগে তাদের প্রত্যাহার করা হয়। গত ৫ জানুয়ারী নির্বাচন শেষ হলেও এ ৩ থানায় এখনও কোন ওসি যোগদান করেনি।

Need Ads
error: কপি হবে না!