আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে সিএসআরএল’র অধিনে কোস্টাল ক্যাম্পেইন গ্রুপ, বরগুনার সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা এনএসএস’র আয়োজনে ১৬ জানুয়ারী ২০১৪ আমতলীস্থ এনএসএস ট্রেনিং সেন্টারে এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার পরিচালনায় আমতলী উপজেলা কৃষি স্থায়ী কমিটির সাথে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহ আলম, সভায় কৃষি সম্প্রসারণ বিভাগ, সাংবাদিক, কমিউনিটি কৃষি রেডিও’র প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা উপস্থিত থেকে কৃষি ক্ষেত্রের বিভিন্ন দিক আলোচনা করেন। কৃষি স্থায়ী কমিটির কার্যক্রম সচল রাখার জন্য উপস্থিত সবাই আগ্রহ প্রকাশ করেন।
সভায় কৃষি সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং তা উত্তোরণের বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেবার মান বাড়ানোসহ দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেয়া হয়।




