সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ঝাঐল ওভার ব্রীজের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ জানুয়ারী বুধবার সকালে ওই লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বঙ্গবন্ধুসেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঈশ্বরদীÑসিরাজগঞ্জ রেলপথের ঝাঐল ওভারব্রীজ সংলগ্ন রেল লাইনের পাশে বুধবার সকালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। যুবককে অন্য কোথাও হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হতে পারে বলে পুলিশ ধারনা করছে।




