ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় আগুনে ২টি দোকান ভস্মিভুত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৯:০২ অপরাহ্ণ

Singra (Natore) Fire Bride Picসিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ভস্মিভূত হয়েছে বন্দর হাটের জান্নাতি ট্রেডার্স’র (সার ও কীটনাশক) ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও পরিমল চন্দ্রের একটি দর্জি দোকান । নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শেরকোল বন্দর হাটের জান্নাতি ট্রেডার্সে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই আগুনের লেলিহাল শিখায় সার ও কীটনাশক পুড়ে যায়। সরকারী সার ডিলার ও কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, সারাদিন দোকানদারী করে সন্ধ্যা ৬টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মূহুর্তের মধ্যে ১৭১ বস্তা সার ও ৬২৩ কাটন কীটনাশক পুড়ে যায়। এতে সাড়ে ৯লাখ টাকার ক্ষতি হয়। অপরদিকে দর্জি ব্যবসায়ী পরিমল জানান, ২টি সেলাই মেশিন ও তৈরি পোষাক সহ ৪০হাজার টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। তিনি আরও বলেন, নিজের উপার্জনে সংসার চলত এখন সংসার চালাতে হিমসিম খেতে হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!