ads

বুধবার , ১৫ জানুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৫, ২০১৪ ১:৩৭ অপরাহ্ণ

vrammoman adalotদুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী (১৫) কে উত্যক্ত করার অপরাধে দুই মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। ১৩ জানুয়ারী সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম ওই কারাদন্ড দেন।
জানা যায়, পৌরসভার বাগিচাপাড়া মহল­ার মৃত: শামছুদ্দিনের পুত্র মোঃ শরীফ (২৫) স্কুল পড়–য়া ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় ছাত্রীর অভিভাবক ও উত্যক্ত কারীর মধ্যে স্থানীয় প্রেসক্লাব মোড়ে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় নিয়ে গেলে প্রতিবাদে ব্যবসায়ী পরিচয়ে বেশ কয়েকজন যুবকের একটি মিছিল বের করা হলে মধ্যবাজার এলাকায় পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করেদেয় এ সময় দুইজনকে আটক করা হলেও স্থানীয়দের অনুরোধে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরে দুর্গাপুর থানার এস.আই সাইদুর রহমান বাদী হয়ে ঘটনাস্থল থেকে আটককৃত শরীফ(২৫)এর নামে একটি মামলা রুজু করেন, ওই দিনই রাত ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের ভ্রম্যমান আদালতে হাজির করা হলে আদালত ইভটিজার শরীফকে দুই মাসের কারাদন্ড প্রদান করেন বলে পুলিশ সুত্র জানায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!