ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৪, ২০১৪ ১২:৪৩ অপরাহ্ণ

_dsc_0048 copyশ্যামলবাংলা ডেস্ক : আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তথা ১২ রবিউল আউয়াল। বিশ্বমানবতার মুক্তির দিশারী রহমাতুলি­ল আলামিন ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। মুসলিম স¤প্রদায়সহ শান্তিকামী প্রতিটি মানুষের কাছে তাই দিনটি অত্যন্ত তাৎপর্যবহ। বিশ্বের অপরাপর মুসলিম দেশগুলোর মতো বাংলাদেশেও দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

Shamol Bangla Ads

৫৭০ খৃস্টাব্দের এই দিনে সুবহে সাদিকের সময় মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মহানবী (সা.) জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তিনি পিতৃহারা হন এবং জন্মের অল্পকাল পরই বঞ্চিত হন মাতৃস্নেহ থেকে। অনেক দুঃখ, কষ্ট ও প্রতিকূলতার মধ্যদিয়ে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হয়ে উঠেন। ৪০ বছর বয়সে উপনীত হওয়ার পর তিনি মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে নবুওয়তের মহান দায়িত্ব লাভ করেন।
অসভ্য বর্বর ও পথহারা জাতিকে সত্যের দিশা দিতে তিনি তাদের কাছে তুলে ধরেন মহান রাব্বুল আলামীনের তাওহীদের বাণী। কিন্তু জাতির একটি অংশ সে দাওয়াত গ্রহণ না করে তাঁর উপর নির্যাতন শুরু করে এবং ঐক্যবদ্ধ হয়ে একের পর এক বিভিন্নমুখী চক্রান্ত ও ষড়যন্ত্র করতে থাকে। এরপরও আল­াহর সাহায্যের ওপর ভরসা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য জীবনবাজি রেখে সংগ্রাম চালিয়ে যান মহানবী (সা,)। ধীরে ধীরে সত্যান্বেষী মানুষ তাঁর সাথী হতে থাকে।
অন্যদিকে কাফেরদের ষড়যন্ত্রও প্রবল আকার ধারণ করে। এমনকি এক পর্যায়ে তারা রাসূল (সা.) কে হত্যার পরিকল্পনা গ্রহণ করে। রাসূল (সাঃ) আল­াহর নির্দেশে জন্মভূমি ত্যাগ করে মদীনায় হিজরত করেন। মদীনায় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আল­াহর আইন বাস্তবায়ন করেন এবং মদীনা সনদ নামে একটি লিখিত সংবিধান প্রণয়ন করেন। মদীনা সনদ বিশ্বের প্রথম লিখিত সংবিধান নামে খ্যাত। এ সংবিধানে ইহুদী, খৃস্টান, মুসলমানসহ সবার অধিকার স্বীকৃত হয় যথার্থভাবে।
এদিকে মক্কার কাফেরদের ষড়যন্ত্রের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিছু মুনাফিকচক্র। ২৩ বছর শ্রম সাধনায় অবশেষে রাসূলে পাক (সাঃ) দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে বিজয় অর্জন করেন। মক্কা বিজয়ের মাধ্যমে তা পূর্ণতা লাভ করে। ঐতিহাসিক বিদায় হজ্বের ভাষণের সময় দ্বীনের পরিপূর্ণতার কথা উলে­খ করে মহানবী (সা:) এর উপর কোরআনের আয়াত নাযিল হয়। যাতে বলা হয়, আজ থেকে তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দেয়া হলো। তোমাদের জন্য দ্বীন তথা জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র ইসলামকে মনোনীত করা হয়েছে।

পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাত্পর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে আজ বাদ মাগরিব ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। এ উপলক্ষে আজ থেকে বায়তুল মোকাররমের উত্তর চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন থাকছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এখানে মহানবীর (সা.) জীবনীভিত্তিক ক্যালিগ্রাফি প্রদর্শনের আয়োজন থাকছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় প্রেসক্লাব বাদ আসর আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া ঢাকা মহানগরীসহ সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!