ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ নির্বাচন পরবর্তীতে সারাদেশ ব্যাপি হিন্দু সম্প্রদায়ের উপর বর্বোরচিত হামলা, অগ্নি সংযোগ, ভাংচুর ও অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে রবিবার খুলনার ডুমুরিয়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানব বন্ধনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজের নেতা রতন কুমার কুন্ডু। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আঃ’লীগ নেতা গাজী আব্দুল হাদী। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার, উপজেলা বিএনপি’র সভাপতি খান আলী মুনসুর, সাঃ সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, পুজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ সাহা, নিজেরা করি সংস্থা’র মশিউল আযম, আঃ’লীগ নেতা গাজী হুমায়ুন কবির বুলু,প্রভাষক রঞ্জন তরফদার, আঃ’লীগ নেতা শান্তি রঞ্জন কুন্ডু, প্রভাষক মল্লিক নাছিমুল, যুবনেতা গাজী আঃ হালিম, যুবলীগ নেতা মোল্যা সোহেল রানা প্রমুখ। এ সময় উপজেলার সচেতন নাগরিক সমাজ, বাংলাদেশ হিন্দু বৌন্ধ খৃীষ্ট্রান ঐক্য পরিষদ, সনাতন সংঘ, জয়বাবা ভোলানাথ সংঘসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা বন্ধনে অংশ নেয়। এ ছাড়াও উপজেলার সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীরাও ওই প্রতিবাদ সভায় যোগ দেন।




