ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক-জাউয়া সড়কে অটোরিক্সার চাকায় পিষ্ঠ হয়ে সোনারা বেগম (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃতু হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। মৃত সোনারা বেগম বল্লভপুর গ্রামের জয়নাল আবেদীনের কন্যা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় সোনারা বেগম রাস্তার পাশে হাটা অবস্থায় একটি অটোরিক্সা তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।




