ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে ব্র‏হ্মপুত্র ব্রীজ নির্মাণ কাজ বন্ধ তমা কনট্রাকশনের ডিপিএম লাঞ্চিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৮:৪৩ অপরাহ্ণ
ইসলামপুরে ব্র‏হ্মপুত্র ব্রীজ নির্মাণ কাজ বন্ধ তমা কনট্রাকশনের ডিপিএম লাঞ্চিত

ইসলামপুর  (জামালপুর) প্রতিনিধি : নির্মাণ কোম্পানীর ডেপুটি প্রজেক্ট ম্যানেজারের (ডিপিএম) দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে ইসলামপুরের পাইলিং ঘাটে ‏ব্রহ্মপুত্র নদের উপর ব্রীজ নিমার্ণ কাজ বন্ধ হয়ে গেছে। দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রোববার ব্রীজের ঠিকাদারী কোম্পানী তমা কনট্রাকশনের ডেপুটি প্রজেক্ট ম্যানেজারের (ডিপিএম) গোলাম ফারুককে লাঞ্চিত করেছে স্থানীয় এলাকাবাসী। তারা জানায়- (ডিপিএম) গোলাম ফারুক কোম্পানীর কোম্পানীর নিয়মনীতি তুয়াক্কা না করে চাকুরীর পাশাপাশি দুর্নীতির মাধ্যমে তার আশিবাদ পুষ্ট লোকদের দিয়ে কোম্পানীর নিকট সাফ কন্টাকে লোডিং আনলোডিং ও বালু সাপ্লাইসহ বিভিন্ন কাজ নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এতে এলাকার শ্রমিকসহ সাধারণ মানুষ কোম্পানীর কাজের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

Shamol Bangla Ads

স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলে তাদের উপর ক্ষিপ্ত হন প্রজেক্ট ম্যানেজার। এ ঘটনায় স্থানীয়দের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় এলাকাবাসী তাকে লাঞ্চিত করেছে বলে জানাগেছে। পরে গোলাম ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। উদ্বুধ পরিস্থিতির কারণে রবিবার থেকে শত কোটি টাকা ব্যয়ে নিমার্ণাধীন ব্র‏হ্মপুত্র ব্রীজটির কাজ বন্ধ রয়েছে। কে কাজ বন্ধ করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান ডেপুটি প্রজেক্ট ম্যানেজার গোলাম ফারুক। উলে­খ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্বাবধানে ইসলামপুরের পাইলিং ঘাট ও ডেফলা ঘাটে ব্র‏হ্মপুত্র নদের উপর ২০০ কোটি টাকা ব্যয়ে দুটি ব্রীজ নির্মানের কাজ চলছে। তমা কনট্রাকশন কোম্পানী লিমিটেড নামের একটি কোম্পানী ব্রীজ দুটি নির্মানের ঠিকাদার হিসাবে নিয়োগ পেয়েছে। পাইলিং ঘাট প্রকল্পের ডেপুটি ম্যানেজার গোলাম ফারুক কে লাঞ্চিত ও প্রকল্পের কাজ বন্ধ থাকার ব্যাপারে ইসলামপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলীর নিকট জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

Need Ads
error: কপি হবে না!