মৌলভীবাজার প্রতিনিধি : সারাদেশে বিভিন্ন স্থানে হিন্দু জনসাধারনের বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও ভাংচুরের প্রতিবাদে ১১ জানুয়ারী শনিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে কালো পতাকা র্যালি ও মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কুলাউড়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গৌরা পদ দে এর পরিচালনায় একাত্বতা জানিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমেদ, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ সভাপতি সুশীল সেনগুপ্ত, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, জাসদ পৌর সভাপতি নেহার বেগম ও কুলাউড়া হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারন সম্পাদক বিশ্বজিৎ দাশ।

এছাড়াও মানবন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। র্যালি ও মানবন্ধনে বক্তারা অবিলম্বে সংখ্যালঘু নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়।




