ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাওয়ে নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১০, ২০১৪ ৫:৩২ অপরাহ্ণ

Minority mbondhon 1পীরগঞ্জ (ঠাকুরগাও) সংবাদদাতা : ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী ঠাকুরগাও সহ সারাদেশে সংখ্যালঘুদের উপর নৃশংস হামলা, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ঠাকুরগাও জেলার পীরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খৃষ্ঠান ঐক্য পরিষদের উদ্যোগে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টায় পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচী পালিত হয়।
ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানব বন্ধনে সংখ্যালঘুদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, সম্পাদক গোপী কান্ত রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: ইমদাদুল হক, সাধারন সম্পাদক মো: আখতারুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মো: গোলাম রব্বানী, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো: ইকরামুল হক, সাবেক পৌর মেয়র কশিরুল আলম, পাঠচক্রের সভাপতি মো: মোশাররফ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আহবায়ক মো: সলেমান আলী, কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক মো: সায়েম, উদিচি’র সম্পাদক তারেক হোসেন, উপজেলা ঘাতক দালার নিমূল কমিটির শ্রমিক নেতা মো: নুরুজ্জামান, মুক্তিযোদ্ধার সন্তান চঞ্চল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানব বন্ধনে মুক্তিযুদ্ধের পক্ষের সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ৩ শতাধিক ব্যাক্তিবর্গ অংশ গ্রহণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!