মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে বোমা বানাতে গিয়ে পালু (২৭) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটলেও তাকে আটক করা হয়নি বলে এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে।

স্থানীয়রা জানায়, পিরোজপুর গ্রামের শহর আলীর ছেলে পালু মঙ্গলবার রাতে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে বোমা বানানোর সময় তা বিষ্ফোরিত হলে তার হাত ঝলসে যায়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন পালু জানিয়েছে, সে একজন চা ব্যবসায়ী। ওই রাতে সে মেহেরপুর-মহাজনপুর সড়কের নূরপুর মোড়ের চা’র দোকান থেকে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। ওই সময় সে হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাত ঝলসে যায়।




