টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাকরাইল গ্রামে সেচপাম্প ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। ৫ মে সোমবার সকাল ১০টায় ওই লাশ উদ্ধার করা হয়। সে একই এলাকার সাকরাইলের মৃত উরু কাজীর ছেলে আব্দুর রশিদ(৪৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সাকরাইল গ্রামের বাচ্চু ও মৃত আকবার আলীর স্ত্রী ফাতেমা দুইজন মিলে সেচপাম্প পরিচালনা করে আসছিল। কিন্তু এদের মধ্যে সেচ পাম্পকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে দুজনের মধ্যে বিভিন্ন সময় আত্মকলহ চরম আকার ধারন করছে। এমতাবস্থায় রবিবার রাতে প্রতিদিনের মতোই সেচ পাম্প ঘরে শুয়ে থাকে। এ অবস্থায় শ্বাসরুদ্ধ অবস্থায় তাকে কুপিয়ে খুন করে। স্থানীয় এক ভ্যান চালক জানায়, খুনিরা গোপনে খুন করে কিন্তু এলাকাবাসী কেউ টের পায়নি। কালিহাতী থানার ওসি মনির হোসেন সংবাদ পেয়ে থানার এস আই মেহেদি হাসান ঘটনাস্থলে যার এবং লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে প্রেরন করে।
রিপোট লেখা পর্যন্ত রশিদের পরিবার থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানায়। খুনকে কেন্দ্র করে চলছে এলাকায় শোকের মাতম। এলাকাবসী মনে করেন সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করার দাবি জানান।




