কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামে গতকাল (মঙ্গলবার) রাতে সার্বজনীন কালী মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ছবি বিশ্বাস, পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল হক তারা, ওসি বজলুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ দাস, বাংলাদেশ মানবাধিকার কমিশন কলমাকান্দা উপজেলা শাখার কর্মকর্তা মোঃ ফখরুল আলম খসরু, জাফর উল্লাহ, আব্দুর রশিদ আকন্দ, বিভাস সাহা প্রমূখ। মন্দির কমিটির সভাপতি অনিল বিশ্বাস জানান ৬০ বছরের পুরাতন এই মন্দিরে প্রথম ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।




