ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের গাংনীতে নির্বাচনী পরবর্তী সহিংসতা : পরাজিত প্রার্থীর বাড়ি ভাংচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ২:৩০ অপরাহ্ণ

1/1/2008 12:00 AM (12)মেহের আমজাদ, প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে নির্বাচন পরবর্তী এক সহিংস ঘটনা ঘটেছে। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সমর্থকরা নৌকার পরাজিত প্রার্থী এমএ খালেকের বাড়ি ও নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে র‌্যাব ৩৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। এ সময় উভয় পক্ষের ১৫ জনকে আটক করে দোষি সাব্যস্ত করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জুবায়ের আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন অঙ্কের মোট ৫হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বর্তমানে গাংনী শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

Shamol Bangla Ads

র‌্যাব ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ জানান, বেলা সাড়ে বারটার দিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সমর্থকরা একটি বিজয় মিছিল বের করে। নৌকার পরাজিত প্রার্থী এমএ খালেকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কে বা কারা মিছিলে ইট ছোঁড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় খালেকের বাড়ি ও নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয়। খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৩৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএ খালেক অভিযোগ করে বলেন, শুধু ভাংচুর করেই ক্ষান্ত হয়নি তারা, একটি মোটরসাইকেল ও পাঁচটি সাইকেল লুট করে নিয়ে গেছে। পুলিশকে খবর দিলেও পুলিশ তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!