বেনাপোল(যশোর) প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানা প্রেস ক্লাবে ৭ জানুয়ারী মঙ্গলবার বিকালে বার্ষিক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পোর্ট থানা প্রেস ক্লাবের সকল সদস্যরা। এ আলোচনা সভায় পোর্ট থানা প্রেস ক্লাবের সভাপতি মাওলানা সাহাবুদ্দিন গোলদারের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পোর্ট থানা প্রেস ক্লাবের উপদেষ্টা ইয়ানুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার প্রকাশক/সম্পাদক ও পোর্ট থানা প্রেস ক্লাবের উপদেষ্টা এম এ মুননাফ খোকন, পোর্ট থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, পোর্ট থানা প্রেস ক্লাবের সদস্য আলী কদর সাগর, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদিন বাবু, ইসমাইল শেখ, শাহনেওয়াজ মলিক স্বপন, হাবিবুর রহমান রিফাত, তৈয়েব আলী, নজরুল ইসলাম, সাহাবুদ্দিন প্রমুখ।




