ঝালকাঠি প্রতিনিধি : দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ঝালকাঠি ১ আসনের ৭৯ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।
কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের দায়ে ২ জনকে জরীমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এ ছাড়া বলতলা কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের উপর হামলা চালায় এবং দোকান ও মটর সাইকেল ভাংচুর করে। পুলিশ বিএনপির কর্র্মি সাইফুল ইসলাম পিন্টু কে গ্রেফতার করে। এ দিকে জাতীয় পার্টি জাপার প্রার্থী মো. নাসির উদ্দীন অভিযোগ করেন ভোট কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের আওয়ামী লীগ কর্মীরা বের করে দিয়ে জাল ভোট দিয়েছে। তবে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব বজলুল হক হারুন বিপুল ভোটে বিজয়ী হবে।




