ads

বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংরেজী নতুন বছরের ভোরে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০১৪ ৯:১২ অপরাহ্ণ
ইংরেজী নতুন বছরের ভোরে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ঝালকাঠি প্রতিনিধি : ইংরেজি নতুন বছরের প্রথম ভোরে ঝালকাঠি শহরে স্থানীয়দের ঘুম ভাঙ্গে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে। ভোর ৬ টার দিকে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটলে জনমনে আতংক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে কোন ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ বিস্ফোরনকারীদের সনাক্ত করতে পারেনি।  বিস্ফোরন স্থলের আশেপাশে খোজ নিয়ে জানা গেছে, খুব সকালে জেলা শহরের প্রধান বাসষ্টান্ড এলাকায়, এলজিইডি অফিসের সম্মুখে, এতিমখানার সম্মুখে ও গাবখান ব্রীজের পশ্চিম ঢাল এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বর্তমান সরকারের একদলীয় নির্বাচন প্রতিহত করতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহুত অনির্দিষ্ট কালের জন্য রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচী সফল করতে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে একটি সূত্র জানায়, ইংরেজী নববর্ষ উপলক্ষেকেউ পটকাও ফুটাতে পারে। এ ব্যাপারে ঝালকাঠি থানার ওসি শিলমনি চাকমা বর্তমানকে  জানান, বিস্ফোরনের পরপরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও জড়িত কাউকে পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!