আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার সোনার বাংলা মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার রাত ৮টায় মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি নিজাম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভূট্টু, ব্যবসায়ী এসএন ইসলাম মনু, শহিদুল ইসলাম রতন, মাহাবুব হোসেন, রেজাউল করিম মুকুল, আব্দুল মতিন, এসএম বাদশা, রবিউল ইসলাম। পরে সর্বসম্মতিক্রমে জোয়ারদার গার্মেন্টস্-এর মালিক আকরাম জোয়ারদারকে সভাপতি ও জিহান কসমেটিক্স-এর মালিক জুয়েল পারভেজকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নয়া কার্যকরি কমিটি গঠন করা হয়।
এছাড়া নয়া কমিটির অন্যান্যরা সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল¬ুর রহমান, সহ-সেক্রেটারী নাসিম উদ্দীন, কোষাধ্যক্ষ মনোরঞ্জন দেবনাথ, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার ও কার্যকরি সদস্য মশিউর রহমান ও আইয়ুব হোসেন।




