ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে তীব্র শীতে ২ জনের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৮:০০ অপরাহ্ণ

kushtia_district_map_bangladesh-125_249কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে তীব্র শীতে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আমেনা খাতুন (৭২) ও শফিউল ইসলাম (৪৮)। সোমবার ভোরে ও রবিবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম ও রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর গ্রামের নিজ নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক ও এলাকাবাসী জানান, গত ৩দিন ধরে তীব্র শীত ও শৈত্য প্রবাহের ফলে গোয়ালগ্রামের মৃত নইমুদ্দিনের স্ত্রী অমেনা খাতুন অসুস্থ হয়ে পড়লে গতরাতে তার মৃত্যু হয়। অপরদিকে মোহাম্মদপুর গ্রামের মৃত মওলা বক্্েরর ছেলে শফিউল ইসলাম তীব্র শীতে সোমবার ভোর রাতে মারা যায়। এদিকে তীব্র শীত ও শীত জনিত কারনে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে এবং দৌলতপুর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য  কেন্দ্রে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাধীন রয়েছে। তবে তীব্র শীত ও শৈত্য প্রবাহের ফলে জনজীবন বিপর্যস্থ হলেও দরিদ্র দিন মজুর শীত বস্ত্রহীন ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে সরকারী ভাবে কোন শীত বস্ত্র বিতরন করা হয়নি বলে সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!