হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৫১জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন ও জেডিসিতে ৮ জন। জেএসসিতে পাশের হার ৭৭.৩৭ শতাংশ ও জেডিসিতে ৯০.২০ শতাংশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেগম বদরুননাহার ইয়াসমিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমান জানান, উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গড় পাশের হার ৮৩.৭৮ শতাংশ।সবচেয়ে ভাল রেজাল্ট করেছে হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ। এতে জিপিএ-৫ পেয়েছে ২১জন। দ্বিতীয় স্থানে রয়েছে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এতে ১৬জন জিপিএ-৫ পেয়েছে ।




