ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৩ ৭:৪২ অপরাহ্ণ

GSC & JDC Exm. 06.11.13মোহাম্মদ আরমান, কালীগঞ্জ (গাজীপুর) : সারা দেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে বৃহস্পতিবার সকাল থেকে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবেই কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া ৩টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ও জামালপুর আর.এম বিদ্যা পীঠ কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থী মোট ৩ হাজার ৫৭ জন হলেও দুই কেন্দ্রে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৬৩ জন। অন্যদিকে দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় জেডিসি পরীক্ষার্থী ৯০১ জন হলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল ৯২ জন।
কালীগঞ্জে জিএসসি ও জেডিসি পরীক্ষা বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার বলেন, কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে এবং সুন্দর পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে অথবা কেন্দ্রের বাহিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Need Ads
error: কপি হবে না!