ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার দৌলতখানে পৌর উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী জয়ী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৪:৫৮ অপরাহ্ণ
ভোলার দৌলতখানে পৌর উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী জয়ী

ভোলা প্রতিনিধি : সোমবার সকাল ৮টায় দৌলতখান উপজেলার ৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগের সমর্থিত ১জন, বিএনপি সমর্থিত ২জন ও ১জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

Shamol Bangla Ads

পৌরসভায় মোট ১০ হাজার ১১২জন ভোটার রয়েছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪০৪ জন ও নারী ভোটার ৪ হাজার ৮ জন। পৌর এলাকার ৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সব কেন্দ্রে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন রয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত পৌর এলাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোলার দৌলতখান পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মরিয়ম খামন (প্রতীক: আনারস)।
ভোট চলাকালে সোমবার সকাল পৌনে ১১টার দিকে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। বিএনপি সমর্থিত প্রার্থী মরিয়ম খানম ভোটকেন্দ্র দখল, জাল ভোট, এজেন্টদের মারধর করে বের করে দেওয়া ও ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করাসহ নানা অভিযোগ এনে নির্বাচন বয়কট করেন।
এসময় তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনে জাল ভোট প্রদান, এজেন্টদের মারধর, ভোটারদের বাধা ও ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ করেন।
তিনি আরো অভিযোগ করে বলেন, সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে নানা অনিয়ম হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে ভোট বর্জন করেছি। এসময় তিনি এ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ আমরা পাইনি। কোনো প্রার্থী ভোট বর্জন করেছেন কিনা সেটা আমাদের জানা নেই। কেউ আমাদের কাছে লিখিত কিংবা মৌখিতভাবে ভোট বর্জনের কথা জানায়নি।
এদিকে, এক প্রার্থী ভোট বর্জন করায় এখন আওয়ামী লীগ সমর্থিত একজন, বিএনপির বিদ্রোহী প্রার্থী একজন ও একজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
ভোলার দৌলতখান পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেন তালুকদার বিজয়ী হয়েছে।
তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ফকরুল আলম টপি দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪০ ভোট।
দৌলতখান উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সোমবার বিকেল ৬টায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচনে মোট ৭২ দশমিক ৩৯ শতাংশ ভোট পড়েছে। বাতিল হয়েছে ৬৪টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ৭২৫৬।
দৌলতখান পৌরসভার মেয়র আলী আজম মুকুল দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গত ১৩ ফের্রুয়ারিতে পদটি শূন্য হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!