আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের একটি বোডিংয়ের কক্ষে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ২৮ ডিসেম্বর শনিবার গভীর রাতে বিশেষ অভিযানে ৫ শিবির কর্মীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার শিলংদহ গ্রামের মজিবর রহমানের পুত্র রুহুল আমিন (১৮), গাইবান্দা জেলার গোবিন্দপুর উপজেলার রাজা বিরাট গ্রামের শহিদ ইসলামের পুত্র আবু মুসা (১৮), নাটোর জেলার সিংড়া উপজেলার মাদারিপুর গ্রামের ফেরদৌস আলীর পুত্র মাসুদুর রহমান (১৮), একই উপজেলার গলগলিয়া গ্রামের ফজলুল হকের পুত্র জিহাদুল ইসলাম (১৮) ও বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাসিন্দা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র কাওছার ইসলাম (১৮)। এদের মধ্যে মাসুদুর রহমান সান্তাহার মাদরাসার ও অন্যন্যরা বগুড়া জামিল মাদরাসার ছাত্র বলে দাবী করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃরা শিবির কর্মি তারা বেশ কয়েক দিন যাবত সান্তাহারে পৌছে পলাশ নামের একটি বোডিংয়ের কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করে এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত শনিবার রাত সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও থানান অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া মাদক সেবনের দায়ে নওগাঁর চকমুক্তার এলাকার আবেদ আলীর পুত্র তছলিস (২৪), বাঙ্গাবাড়িয়া এলাকার সেকেন্দার আলীর পুত্র আলমগীর হোসেন (২০) কে ৬ মাসের করে ও আদমদীঘির বিনাহালী গ্রামের আবু সাইদ মন্ডলের পুত্র শামছুজ্জামান মাসুম (৩০)কে ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে এই রায় দেন।




