ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ঠান্ডায় আরও ৩ জনের মৃত্যু : ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত ২৪৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ২:৫৭ অপরাহ্ণ

Thakurgaon_District_Map_Bangladesh-30ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শৈত্য প্রবাহে দ’ুদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে গত ৫ দিনে ঠান্ডা জনিত রোগে  ৪ শিশুসহ মোট ৯ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার হাজী পাড়ার জমির উদ্দিন (৬৫), শুক্রবার মারা গেছেন শহরের বশিরপাড়ার সাবেক ফুটবল খেলোয়াড় ফজলে ইমাম আজাদ (৭০), শনিবার ভোরে মারা যান টিকিয়াপাড়ার বশির উদ্দিন (৭০) ও কালিবাড়ি বাজারের এক বৃদ্ধ দোকানদার। এর আগে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ঠান্ডাজনীত কারণে নিউমোনিয়া ও শ্বাস কষ্ট রোগে খুশী, বাবু ও  শাব্বির নামে ৪ শিশু ও এক নবজাতক মারা গেছে। সিভিল সার্জন আফজাল হোসেন তরফদার জানান, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ২শ ৪৩ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে ডায়রিয়ার  ৪৩ জন ও  নিউমেনিয়ায় আক্রান্ত ১শ ২ জন ।
মঙ্গলবার থেকে শৈত্য প্রবাহ শুরু হওয়ায় উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত জেকে বসেছে। গত প্রায় ৩ দিন যাবৎ এখানে সূর্যের মুখ দেখা যায়নি। শনিবার কুয়াশা ও বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। শীতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, ৪ হাজার কম্বল বিতরণের জন্য জেলার ৫টি উপজেলায় পাঠানো হয়েছে এবং আরও ৩০ হাজার শীত বস্ত্র চেয়ে ত্রান মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!