সাইফুল ইসলাম ,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বাবুগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও বিনামুল্যে বই করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , বাবুগঞ্জ-মুলাদী(বরিশাল-৩) আসনের এমপি এ্যাড.শেখ মোঃ টিপু সুলতান। উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেনের সভাপতিত্বে বই বিতরন কালে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি নেতা টিএম শাহজাহান তালুকদার, আজিজুল ইসলাম বাবুল, হাসানুর রহমান পান্নু, জেলা ছাত্রমৈত্রীর সাধারন সম্পাদক সুজন আহমেদ, যুবলীগ নেতা মাসুদ করিম লাবু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মফিজুর রহমান পিন্টু, ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার নাসির উদ্দিন, রেজা মো. মোহসীন, মাওলানা আঃ হাকিম, মো. সিরাজুল ইসলাম, ফরিদ উদ্দিন প্রমুখ। অপরদিকে, একই সময়ে উজিরপুর উপজেলায়ও মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও শিশুদের মাঝে বিনামুল্যে বই করা হয়েছে।
উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল। উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. সোহরব হোসেনের সভাপতিত্বে বই বিতরন কালে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আসাদুজ্জামান মান্না, মাওঃ তৈয়্যুবুর রহমান, জাকির হোসেন, হাফেজ মোঃ হারুন অর রশিদ প্রমুখ।




