নরসিংদী প্রতিনিধি : ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে সভা-সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে শুক্রবার নরসিংদী জেলা ইসলামী আন্দোলন এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানিয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে নরসিংদী পৌরসভা চত্ত¡র থেকে শুরু হয়ে মিছিলটি নরসিংদী রেল স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মেহের উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রমুখ।




