ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে ৫টি ট্রাকে আগুন দিয়েছে পিকেটাররা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৪:২০ অপরাহ্ণ

SIRAJGONJ (OBORODH-GARITE OGNISONGJOG) FOOTAGE 23.12.13সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে ৫ টি গাড়িতে অগ্নিসংযোগ, অবরোধের সমর্থনে মিছিল, সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরন ও বিচ্ছিন্ন পিকেটিংয়ের ঘটনা ঘটেছে। তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা পুনর্বহাল ও দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলীয় জোটের পঞ্চম দফায় ডাকা টানা ৮৩ ঘন্টার রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধের তৃতীয় দিন ২২ ডিসেম্বর  সোমবার ভোর রাত আড়াইটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত— ওইঘটনাগুলো ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোর রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিমান্তবাজারে সবজি বোঝাই একটি ট্রাকে (চট্ট মেট্র-ড-১১-১২১৬) অগ্নিসংযোগ করে জামাত-শিবির কর্মিরা। পরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে এনে ট্রাকটি থানায় নিয়ে যায়। এর কিছুক্ষন পর রাত তিনটার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা এলাকায় শাহজাদপুর বাঘাবাড়ি ঘাট থেকে উত্তরাঞ্চলগামী সার বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্র-ট-১৬-৯৯৬৪) ও চট্টগ্রাম থেকে বগুড়াগামী ছোলা বোঝাই অপর একটি ট্রাকে (ঢাকা মেট্র-ট-১৬-৯০০৮) আগ্নিসংযোগ করে অবরোধকারিরা। একই সময়ে একই সড়কের রয়হাটিতে ঢাকা থেকে বগুড়াগামী এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্র-উ-১৪-০০২৭) ও ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক (যশোর মেট্র-ড-১১-০৫৭১) আগুন ধরিয়ে দেয়া হয়। এর আগে ভোর সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজ কল্যান মোড়ে অবরোধের সমর্থনে মিছিল করেছে জামাত-শিবির কর্মিরা। এসময় রাস্তায় আগুন জালিয়ে নড়ক অবরোধ করা হয়। এদিকে সকাল সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার শিয়ালকোল বাজারে কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটিয়েছে বিএনপি কর্মিরা। এছাড়াও সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলা বহুলি বাজার ও সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়িতে বিচ্ছিন্নভাবে পিকেটিং করছে জামাত-বিএনপি কর্মিরা। অন্যান্য অবরোধের মতই শহরের কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বা দুরপাল্লা রুটের কোন বাস ছেড়ে যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ আহম্মেদ ট্রাকে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত টহল থাকার পরেও চোরাগোপ্তা হামলা করে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!