ads

রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ বলে জয় পেল বিসিবি একাদশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২২, ২০১৩ ৭:৪৮ অপরাহ্ণ

SYLHET+SPORTSশ্যামলবাংলা স্পোর্টস : মিথুন আলীর অপরাজিত অর্ধশতকে বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের উদ্বোধনী ম্যাচে শেষ বলে আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে ইউসিবি-বিসিবি একাদশ। টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এটিই প্রথম ম্যাচ।
২২ ডিসেম্বর রবিবার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৯ রান তুলে আবাহনী। উদ্বোধনী ব্যাটসম্যান আফতাব আহমেদের ২৬ বলে ৩৩ রানের আক্রমণাত্মক ইনিংসের পরও ১১ ওভারে ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে খাদে পড়ে যায় আবাহনী। উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ১ এবং অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ শূন্যরানে সাজঘরে ফিরেন। এরপর সোহরাওয়ার্দী শুভ (৩১), জিয়াউর রহমান (২০) ও ফরহাদ রেজা (অপরাজিত ১৭) চেষ্টা করলেও আবাহনীর সংগ্রহ খুব একটা বড় হয়নি। ১৮ রানে ৪ উইকেট নিয়ে ইউসিবি-বিসিবি একাদশের সেরা বোলার দেলোয়ার হোসেন।
শুভাশীষ রায়ের জোড়া আঘাতে ১৫ রানে ইমরুল কায়েস (১৪) ও রনি তালুকদারকে (০) হারালেও তামিম-মিথুনের ৮৯ রানের জুটিতে জয়ের পথেই থাকে ইউসিবি-বিসিবি একাদশের ইনিংস। শুরুতে ভীষণ সতর্ক অধিনায়ক তামিম ৪৩ রান সংগ্রহ করে আউট হন। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। তামিমের বিদায়ের পর মার্শাল আইয়ুব (৫) ও নাঈম ইসলামের (অপরাজিত ৪) ধীরগতির ব্যাটিং দলকে চাপে ফেলে দিলেও মিথুনের আক্রমনাত্মক ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইউসিবি-বিসিবি একাদশ। শেষ পর্যন্ত ৫টি চার ও ৪টি ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন মিথুন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!