ads

বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফাঁকা বাসায় স্বর্ণালংকার-টাকা না রেখে যাওয়ার অনুরোধ আইজিপির

খবর টি পড়েছেন : ২০০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঈদের লম্বা ছুটিতে ঢাকা ছাড়লে ফাঁকা বাসায় মূলবান সামগ্রী না রেখে যাওয়ার অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, বাড়িতে যাওয়ার সময় অনেকে ফাঁকা বাসায় স্বর্ণালংকার ও টাকা পয়সা রেখে যান। সেটা আবার কাজের লোকদেরও বলে যান, সেটা করা যাবে না। সম্ভব হলে নগদ টাকা পয়সাসহ মূল্যবান সবকিছু নিজে নিয়ে যাবেন। না হয় নিকট আত্মীয়স্বজনের কাছে রেখে যাবেন। বৃহস্পতিবার দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে আসন্ন ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে ঢাকাবাসীর উদ্দেশ এ অনুরোধ করেন পুলিশ প্রধান।

Shamol Bangla Ads

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতিবছর রমজান ঈদকে কেন্দ্র করে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়। পুলিশের সকল ইউনিট সেই নিরাপত্তায় অংশ নেয়। যা শুরু হয় রমজানের শুরু থেকেই। এবারও ঢাকাসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে এমন ব্যবস্থা গ্রহণ করেছে। মানুষের ঈদযাত্রা, শহরের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, ঈদ জামাতের নিরাপত্তাসহ নানা বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও ফাঁকা বাসায় মূল্যবান কিছু রাখবেন না।

আইজিপি বলেন, ‘মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি জেলা পুলিশসহ অন্যান্য পুলিশের ইউনিট কাজ করছে। বেপরোয়া গাড়ি চালালে পুলিশ ব্যবস্থা নেবে। এ ছাড়া বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত থাকবে তারাও ব্যবস্থা নেবেন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান।’
পুলিশ প্রধান বলেন, ‘রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় সাব কন্ট্রোল রুম করে নিরাপত্তা জোরদার চলছে। যাত্রী সাধারণ যেন দ্রুত সময়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সে জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Shamol Bangla Ads

যাত্রীদের অনুরোধ জানিয়ে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আপনারা ভ্রমণকালে অপরিচিত কোনো মানুষের দেওয়া কিছু খাবেন না। এগুলো খেলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা থাকতে পারে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শর্ত মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে ঈদের পরও:… পরবর্তী সংবাদ রাজধানী ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে বাড়ছে ভিড়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads