ads

শনিবার , ৪ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৪ দলের সমন্বয়ক হওয়ার খবরটি সঠিক নয় : আমু

খবর টি পড়েছেন : ২০৬
১৪ দলের সমন্বয়ক হওয়ার খবরটি সঠিক নয় : আমু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়কের ভূমিকা পালন করে আসছিলেন সদ্য প্রয়াত, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর পদটিতে কে আসছেন তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ দলের নতুন সমন্বয়ক হিসেবে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নাম। তবে এ খবরকে ভুয়া হিসেবেই অবিহিত করেছেন আওয়ামী লীগের এই নেতা। ৪ জুলাই শনিবার সকালে আমির হোসেন আমু গণমাধ্যমকে জানান, এসব খবরের কোনো ভিত্তি নেই, এসব ভুয়া খবর। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

Shamol Bangla Ads

এর আগে গত ১৩ জুন মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর আওয়ামী জোটের এ গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়। তখন থেকেই অনেকের সঙ্গে আলোচিত হয়ে আসছিল আমির হোসেন আমুর নাম।
বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু আওয়ামী সভাপতিমণ্ডলীর সভাপতি ছিলেন। বর্তমানে তিনি দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া আমির হোসেন আমু ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। শিল্পমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের এই নেতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা পরীক্ষা ফি বাতিল করুন : রিজভী পরবর্তী সংবাদ সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে : কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads