ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের উপস্থিতিতে বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটেছে। ২১ ডিসেম্বর শনিবার রাত ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে অবরোধ সমর্থকরা।
স্থানীয়রা জানায়, রাত ৯ টায় র্যাবের উপস্থিতিতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পর পর ২টি ককটেল বিস্ফোরন ঘটায় দুর্বৃত্তরা। এরপর শহরের বিভিন্ন স্থানে রাতে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক এবং এ ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি পুলিশ।
এর আগে শুক্রবার রাতে ঝালকাঠি নির্বাচন অফিসে শক্তিশালী হাত বোমা বিস্ফোরন ঘটলে অফিসের দুটি জানালার গ্লাস ভেঙ্গে যায়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। ঝালকাঠির রাজনৈতিক মাঠে হরতাল-অবরোধ পালন হচ্ছেনা চোখে পড়ার মত। কিন্তু সিরিজ ককটেল বিস্ফোরন ঘটছে নিত্য দিন। শহরে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায় সাধারন মানুষের মাঝে আতংক ছড়িতে পরলে দোকান পাট বন্ধ হয়ে যায়। আটক আতংকে রাস্তাঘাট মুর্হুতেই ফাকা হয়ে যায়। এ ব্যাপারে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম জানান, ‘আমরা এখন পর্যন্ত সঠিক কোন স্থানে এবং কয়টি ককটেল বিস্ফোরন ঘটেছে তা বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় সর্বেচ্চ নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে’।




