ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরার কলারোয়ায় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ১২:৪৮ অপরাহ্ণ

mitthufআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় গাছ থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩১ মার্চ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত আ.মাজেদ গাইন (৪৫) জালালাবাদ গ্রামের মৃত মানিক গাইনের ছেলে। আ.মাজেদ পেশায় সবজি (তরকারি) ব্যবসায়ী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে আ.মাজেদ গাইন জালালাবাদ ইউনিয়নের শংকরপুর মসজিদের সামনে একটি সজনি গাছে সজনির ডাটা পাড়তে ও ডাল কাটতে ওঠে। এসময় অসাবধানতা বশতঃ সে গাছের ডাল ভেঙ্গে নিচে পাকা রাস্তার উপর পড়ে যায়। গুরুতর আহতবস্থায় কলারোয়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!