ads

রবিবার , ১০ নভেম্বর ২০১৯ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সিএনজিচালিত অটোরিক্সা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে আহত ৪

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৯ ৭:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সিএনজিচালিত অটোরিক্সা ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। ১০ নভেম্বর রবিবার সকালে শহরের নওহাটা এলাকায় ঝিনাইগাতী-শেরপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন চালক দেলোয়ার হোসেন লিটন (৫০), সদর আলী (৫০), বাবুল (৪৮) ও অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে শেরপুর শহরের নওহাটা এলাকায় ঝিনাইগাতী থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্সার সাথে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি ছিটকে রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায় এবং চালকসহ ৪ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!