ads

বৃহস্পতিবার , ৮ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জয় বাংলা কনসার্টে মেতে উঠলো তরুণ-তরুণীরা

খবর টি পড়েছেন : ১৪০
জয় বাংলা কনসার্টে মেতে উঠলো তরুণ-তরুণীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বনানীর আর্মি স্টেডিয়ামের বড় রঙিন পর্দায় চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ। ১৮ মিনিটের সে ভাষণে সাড়া দিলেন স্টেডিয়ামে থাকা প্রায় ৩০ হাজার তরুণ-তরুণী। বঙ্গবন্ধুর ভাষণের সঙ্গে সমস্বরে তারা বলে উঠলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
৭ মার্চ বুধবার সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট ২০১৮ ’-তে দেখা মিলল এমন মুহূর্তের। বিকেল থেকেই রাজধানীর তরুণ প্রজন্ম মেতে থাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানসহ ৮টি ব্যান্ডের রক ধাঁচের গানে।

Shamol Bangla Ads

বিকেল সাড়ে তিনটায় কনসার্ট শুরু হয় সমবেত সংগীত ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি পরিবেশনের মাধ্যমে। এরপর ব্যান্ড দল ‘পাওয়ার সার্জ’ পরিবেশন করে রক মিউজিকের সঙ্গে ফিউশন ‘মাগো ভাবনা কেন’সহ আরও ৫টি গান।

আর্বোভাইরাস গেয়ে শোনায় ‘আমরা করব জয়’, ‘জ্বালো আগুন জ্বালো’, ‘হারিয়ে যাও’ ছাড়া আরও দুটি গান। শূন্য ব্যান্ড শোনায় ‘চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে’, ‘শোনো জনগণ’, ‘জয় বাংলা বাংলার জয়’সহ আরও তিনটি গান।

Shamol Bangla Ads

৭ই মার্চের চেতনায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের তৈরি ফ্ল্যাশমব ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাশমব উপস্থাপন করা হয় বড় পর্দায়।
এরপর ব্যান্ড দল নেমেসিস আতশবাজির ঝলক দিয়ে গান শুরু করে। তখন সন্ধ্যা।

স্টেডিয়ামের বড় মঞ্চ থেকে নেমে আসে ধোঁয়া। থাকে লেজার শো। নেমেসিস গায় ‘রক্ত দিয়ে নাম লিখেছি’।
ব্যান্ড দল ক্রিপটিক ফেইট রক, মেটাল ও ফিউশন ধাঁচের পাঁচটি গান পরিবেশন করে। এরপর ব্যান্ড দল লালন, চিরকুট ও আর্টসেল গান পরিবেশন করে।

সংগীত পর্বের পাশাপাশি বঙ্গবন্ধু এবং ৭ই মার্চের ভাষণ নিয়ে বেশ কিছু ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। ৭ই মার্চে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ইউনেসকো-প্রধানের বক্তব্যের একটি ক্লিপ প্রদর্শন করা হয়।

এবারের জয় বাংলা কনসার্টে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গত বছরের ৩০ অক্টোবর ইউনেসকো ৭ই মার্চের ভাষণকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ঘোষণা করে। ইয়াং বাংলার সহযোগী হয়ে কনসার্টটি আয়োজন করে সিআরআই। কনসার্টটি ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রিয়ভাষিণীকে গার্ড অব অনার পরবর্তী সংবাদ ল’ রিপোর্টার্স ফোরাম’র নির্বাচন ॥ সভাপতি সাঈদ, সম্পাদক…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads