ads

শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত: চালক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০১৩ ৭:৩৬ অপরাহ্ণ
নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত: চালক গ্রেফতার

নবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় মাজহারুল ইসলাম(৩০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাক্টর চালক আউয়াল নামে এক জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়  শুক্রবার দুপুরে নবাবগঞ্জ- আফতাবগঞ্জ সড়কে চকদলু নারায়নপুর নামক স্থানে একটি ধান বোঝাই ট্রাক্টরের সাথে বিপরীত দিক  থেকে আসা  একটি মটর সাইকেলের ধাক্কা লাগলে মটর সাইকেলের চালক ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি কলেজের শিক্ষক ও চৌরিয়া গ্রামের আঃ রউফের ছেলে মাজহারুল ইসলাম নিহত হয়।  পুলিশ ওই ট্রাক্টরের চালক পার্বতীপুর উপজেলার শেরপুর (ভবানীপুর) গ্রামের শাহাব উদ্দীনের ছেলে আঃ আউয়ালকে ৫৪ ধারায় গ্রেফতার করেছে। ট্রাক্টরটি ঘটনাস্থলে পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে মাজহারুলের লাশ দাফনের  অনুমতির জন্য এ রিপোর্ট লেখা পর্যন্ত  দিনাজপুর এ ডি এমের নিকট যাওয়া হয়েছে বলে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!