ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৬, ২০১৩ ৯:২৭ অপরাহ্ণ

kushtia nijoy dayকুষ্টিয়া প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়ায় উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এসময় কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে  জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাসিম উদ্দিন আহমেদ, মানিক কুমার ঘোষ পুস্পস্তবক অর্পণ করেন। পরে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি, প্রেসক্লাব, সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। সকাল ৯টায় কুষ্টিয়া ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন ও শহীদদের আতœার শাস্তি কামনায় মোনাজাত শেষে  পদকপ্রাপ্ত/যুদ্ধাহত বীর মুক্তিযেদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় পুলিশ আনসার ও বিএনসিসি, রোভার স্কাউট, স্কাউট, গালস-ইন-স্কাউটিং, গালর্স গাইড, সরকারী শিশুসদনসহ  অন্যান্য শিশু-কিশোর সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ/শরীর চর্চা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।  সকাল সাড়ে ১১টায় বনানী সিনেমা হলে স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শণী, দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমীতে সদর উপজেলার যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এদিকে দুপুরে জেলখানা, এতিমখানা, হাসপাতাল, শিশু পরিবার (বালক বালিকা) এবং সমন্বিত অন্ধশিক্ষা পল্লীসমূহে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Need Ads
error: কপি হবে না!