ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান গ্রেপ্তার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০১৩ ৬:৪৮ অপরাহ্ণ

Habibur Rahamanগোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা আমির ও লাইটহাউস ল্যাব. স্কুল এন্ড কলেজ গোপালপুর শাখার অধ্যক্ষ মো. হাবিবুর রহমান তালুকদারকে শনিবার রাতে গ্রেপ্তার  করেছে গোপালপুর থানা পুলিশ।
জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে গোপালপুর পৌরশহরের কাঁচা বাজার এলাকা থেকে গোপালপুর থানার এসআই সুমন চন্দ্র রায়ের নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। চলতি বছরের ২৮অক্টোবর পৌরশহরের উত্তর গোপালপুর মৃধাবাড়ি এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে রাতেই তাকে আদালতে প্রেরণ করা হয়। মামলা নং-১৯। গোপালপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তার পারিবারের সদস্যরা অভিযোগ করেন, শনিবার সন্ধ্যার পর ছাত্রের বাসায় যাওয়ার পথে গোপালপুর কাঁচাবাজার এলাকায় গেলে কিছু আওয়ামীলীগ সমর্থক তাঁকে মোটর সাইকেলসহ আটকায় এবং মারধর করে পুলিশে সোপর্দ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!