ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এখন থেকে ১৮ দলের কর্মসূচিতে অংশ নেবেন সারা দেশের আইনজীবীরা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০১৩ ১১:০৭ অপরাহ্ণ
এখন থেকে ১৮ দলের কর্মসূচিতে অংশ নেবেন সারা দেশের আইনজীবীরা

kh-mahbubশ্যামলবাংলা ডেস্ক : এখন থেকে ১৮ দলের সব কর্মসূচিতে সারা দেশের আইনজীবীরা অংশ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি ১৫ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ৯ টার দিকে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, প্রহসনের নির্বাচন কীভাবে প্রতিহত করা যায় সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে নেত্রীকে অবহিত করার জন্যই তার সঙ্গে সাক্ষাত করতে এসেছিলাম। তিনি আরও বলেন, চলমান আন্দোলনের সঙ্গে এবং আগামীতে যেসব কর্মসূচি ১৮ দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে সেগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করার কথা আমরা বিএনপি চেয়ারপারসনকে অবহিত করেছি।
বৈঠকের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণা করায় বিএনপি চেয়ারপারসন খুশি হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। গণতন্ত্র রক্ষায় আমরা আগামীতেও তার সঙ্গে থাকব বলেও তিনি (খালেদা) আশাবাদ ব্যক্ত করেছেন।
অন্যদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১শ ৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন, এ ব্যাপারে মতামত জানতে চাইলে সিনিয়র এই আইনজীবী বলেন, এটা সম্পূর্ণ বেআইনি। আমরা এ নির্বাচন মানি না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে এটা বড় কথা নয়। এটা প্রহসনের নির্বাচন।
বিরোধী দলীয় নেতার সাথে বৈঠককালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি উপস্থিত ছিলেন। আর আইনজীবী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবদীন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সাবেক মন্ত্রী নিতাই চত্রবর্তী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!