সিংড়া (নাটোর)প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় মাও.নিজামী, অধ্যাঃ গোলাম আযম, আল্লামা সাঈদী সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিংড়া উপজেলা জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার সকাল সাড়ে ১০টায় একটি বিক্ষোভ মিছিল বের হয় নেতৃত্ব দেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাঃ আবম আমানুল্লাহ,জেলা জামায়াতের নির্বাচন পরিচালক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাঃ এনতাজ আলী, পৌর জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আঃ রহমান ও ছাত্র শিবিরের সেক্রেটারী ইউসুফ আলী প্রমূখ।




